কাপ্তাই প্রতিনিধি ॥
নিখোঁজের চার দিন পরও সন্ধ্যান মেলেনি রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের নারানগিরি গ্রামের হ্লাইসুইনু মারমার(১৫)। সে ঐ এলাকার ক্যসুইপ্রু মারমার মেয়ে। নিখোঁজের বিষয়ে হ্লাইসুইনু মারমার পরিবারের সদস্যরা গত ১৭ সেপ্টেম্বর রাতে চন্দ্রঘোনা থানায় নিখোঁজ ডায়েরি করেন। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকবাল বাহার চৌধুরী বিষয়ের সত্যতা নিশ্চিত করেন।
নিখোঁজ মেয়ের পরিবারের সদস্যরা জানান, সে রাইখালী রিফিউজিপাড়া স্কুলে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত। গত ১৫ সেপ্টেম্বর সকাল ৬ টায় প্রাইভেট পড়ার জন্য সে ঘর থেকে বের হয়ে সকাল ১০ টায় ঘরে ফেরার কথা থাকলে শনিবার দুপুর পর্যন্ত ঘরে ফিরে আসে নাই। আত্মীয় ও পরিচিত জনের বাড়িতে খোঁজ খবর নিয়ে কোথায়ও তার সন্ধান না পাওয়ায় আমরা চন্দ্রঘোনা থানায় নিখোঁজ ডায়েরি করি।
ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, জিডি পাওয়ার পর আমরা মেয়েটাকে উদ্ধারে তৎপরতা শুরু করেছি।
