ইয়াছিন রানা সোহেল
রাঙামাটিতে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজেলাতুন নেসা ইন্দিরা এমপি।
এসময় রাঙামাটি প্রান্ত থেকে অনুষ্ঠানে অংশ নেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা বিনতে আমিন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাজী মো. কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বেল্লাল, জেলা রোবার স্কাউট সম্পাদক মো. নুরুল আবসার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপির পক্ষে রাজস্থলী উপজেলার বীর মুক্তিযোদ্ধা গণমালা তঞ্চঙ্গ্যাকে সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
