মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর ॥
সম্প্রতি রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের নানিয়ারচর উপজেলা অংশে সড়ক বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলার বিশিষ্টজনরা। আর সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ভবিষ্যতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। নানিয়াচর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলার অডিটোরিয়াম কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই আশ্বাস প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমানের সভাপতিত্বে নানিয়াচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, জোনের ওয়ারেন্ট অফিসার মো. কামরুজ্জামান ও নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদারসহ উপজেলার চারটি ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্যসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
