নানিয়ারচর প্রতিনিধি ॥
রাঙামাটির নানিয়ারচরে ২২-২৩ অর্থবছরে কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় কাজুবাদাম ও কফি চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষক-কৃষাণীদের মাঝে প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়াম কক্ষে এই প্রশিক্ষণে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. ইসহাক উদ্দিনের সভাপতিত্বে দিনব্যাপী ৬০ কৃষক-কৃষাণীদের মধ্যে এই প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণে পাহাড়ি ভূমিতে কাজু বাদাম ও কফি চাষের ব্যাপক সম্ভাবনা, কৃষক-কৃষাণীদের এই চাষে উদ্বুদ্ধ ও অবগতের বিষয়ে আলোচনা করা হয়।
