নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ॥
১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সপরিবারকে নির্মমভাবে হত্য, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলা ও ২১ আগস্টে বাংলাদেশ আওয়ামিলীগ সভাপতি, দেশ রতœ জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদেশ্য বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টায় দলীয় কার্যালয় হতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সড়ক, রেস্টহাউজ সড়ক হয়ে পুরাতন বাস স্টেশন হয়ে উপজেলা প্রশাসনের মুক্তমঞ্চে এসে জনসভায় যোগ দেন। পরে বিকেল সাড়ে ৫ টায় মুক্ত মঞ্চ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শফি উল্লাহর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামীলীগ যুগ্ম-সম্পাদক, বান্দরবান জেলা পরিষদ সদস্য ও নাইক্ষ্যংছড়ি দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতা মোজাম্মেল হক বাহাদুর। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা যুবললীগ সভাপতি চৌধুরী প্রকাশ বড়–য়া, জেলা আওয়ামীলীগ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুহাম্মদ আবু তাহের কোম্পানি, জেলা আওয়ামীলীগ সদস্য ও সাবেক সদর ইউনিয়ন চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক ও দৌছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ ইমরান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন মেম্বার, কৃষকলীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মামুন শিমুল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দু সাত্তার, শ্রমিকলীগ সভাপতি মুহাম্মদ জহির উদ্দীন, যুব মহিলালীগ সভাপতি সানজিদা আক্তার রুনা, সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি ফাহিম ইকবাল চৌধুরী খাইরু।
এছাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বদর উল্লাহ বিন্দু ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজা উল করিম এবং হাজী এম এ কালাম সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি এনএম সেলিম ও সাধারণ সম্পাদক ইফতেখার আবরারের নেতৃত্বে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের হয়।
