বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
বনবিভাগ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা, আষাঢতলী সীমান্তের ৪৮ নম্বর পিলারে কাছে নোম্যান্স ল্যান্ডে মিয়ানমারের সেনাবাহিনীর পূঁেত রাখা স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। মাইন বিস্ফোরণে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে নাইক্ষ্যংছড়ি ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মোবারক হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা। বন্যহাতিটি গর্ত করে মাটিতে পুতে ফেলার উদ্যোগ নেয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মোবারক হোসেন জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৮ নম্বর সীমানা পিলারের কাছে মাইন বিস্ফোরণে সোমবার রাতে একটি বন্য হাতি আহত হয়। আহত বন্য হাতিটি নানা স্থানে ছুটাছুটির পর মঙ্গলবার সকালে মারা যায়। এর আগেও মাইন বিস্ফোরণে আরো বেশ কয়েকটি বন্য হাতি সীমান্ত এলাকায় মারা গেছে।
