নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরার সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন সুশীল প্রসাদ চাকমা ও নন্দন দেবনাথের নেতৃত্বাধীন রাঙামাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে চেয়ারম্যানের কক্ষে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা।
সাক্ষাৎকালে রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সুশীল ও সাধারণ সম্পাদক নন্দনের নেতৃত্বে প্রেসক্লাবের সহ-সভাপতি চৌধুরী হারুনুর রশীদ, মিল্টন বড়ুয়া, যুগ্ম সম্পাদক শান্তিময় চাকমা ও সৈকত রঞ্জন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, অর্থ সম্পাদক এন কামাল উদ্দীন, পলাশ চাকমা, জাবেদ নুর, মিশু দে, তৌসিফ মান্নান, সুপ্রিয় চাকমা শুভ ও পিংকিসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাঙামাটি প্রেসক্লাব নেতারা উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকে অবগত করেন, দেশের মূল ধারার গণমাধ্যমগুলোর রাঙামাটির সাংবাদিকদের নিয়ে রাঙামাটি প্রেসক্লাব গঠন করা হয়েছে। এখানে প্রকৃত পেশাদার সাংবাদিকরা রয়েছে। এসময় চেয়ারম্যান জানান, প্রকৃত পেশাদার সাংবাদিকদের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহযোগিতা অব্যাহত থাকবে।
