সিলেটের এমসি কলেজে ছাত্রলীগ নেতাদের হাতে এক গৃহবধূকে এবং খাগড়াছড়িতে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষনের ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি জেলা ছাত্রদল।
রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির ও সাধারন সম্পাদক আলী আকবর সুমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিন করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহসভাপতি হেলালউদ্দিন, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু,রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব অলি আহমেদসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা। 
Previous Articleপুলিশ পরিচয়ে অপহরণ, মুক্তিপণে মিলল ছাড় !
Next Article রাঙামাটিতে করোনায় আরও এক নারীর মৃত্যু
