সেনাবাহিনী পাহাড়ের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে উল্লেখ করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল কাজী শামশের উদ্দিন পিএসসি-জি বলেন, দেশের প্রতি দায়িত্ববোধ থেকে সেনাবাহিনী মানুষের পাশে আগেও ছিল আগামী দিনেও থাকবে। আপনারা যেকোন প্রয়োজনে হাত বাড়ালেই আমরা আমাদের হাত প্রসারিত করবো। এলাকায় শান্তি থাকলে সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত হবে। তিনি এসময় মানুষের তিনি বিপদে-আপদে একে-অপরের দাঁড়ানোর আহবান জানান।
মঙ্গলবার দুপুরে মাটিরাঙ্গা জোন সদরে ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শান্তকরণ কমসূচির আওতায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে নগদঅর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি অসহায় ও দু:স্থ মানুষের মাঝে গৃহনির্মাণ, চিকিৎসার জন্য নগদ ৩২ হাজার ৩৫০ টাকার অনুদান প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইমরুল কায়েস মেহেদী, অনরারী ক্যাপ্টেন মো: নজরুল ইসলাম প্রমুখ।
সাহায্যে নিতে আসা মোছাঃ দুলালী বেগম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, সেনাবাহিনী সবসময় আমাদের সাহায্য করেছে। তাদের সহযোগিতায় আমরা ভালো আছি। একই কথা বলেন ষাটোর্ধ কালাছোপ চাকমাও। তাদের মতে সেনাবাহিনী নিরীহ মানুষের পাশে সবসময় আছে।

১ Comment
sohano buti dekano hosse naki?