শুভ্র মিশু ॥
রাঙামাটির জুরাছড়ি উপজেলার মৈদুং ইউনিয়নের আমতলায় ডায়রিয়ায় মারা গিয়েছে এক শিশু। জুরাছড়ি সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে একই পরিবারের বাবা ছেলেসহ আরো ৪জন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আমতলা পাড়ায় এক শিশুর মৃত্যু খবর পেয়ে মেডিকেল টিম প্রয়োজনীয় ওষুধ নিয়ে দুর্গম মৈদং ইউনিয়নের যাচ্ছে।
শুক্রবার সকালে জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অন্যান্য চাকমা জানান, জুরাছড়ি উপজেলার দুর্গম মৈদং ইউনিয়নে ডায়রিয়া আক্রান্ত হয়ে এক শিশু মারা যাওয়ার খবর পেয়েছি। তবে মারা যাওয়া শিশু ডায়রিয়া না অন্যকোন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে তা আমরা নিশ্চিত হতে পারবো মেডিকেল টিম ফিরে আসলে। মৈদং ইউনিয়নের আমতলা পাড়ার উদ্দেশ্যে মেডিকেল টিম যাত্রা শুরু করেছে। দুর্গম পাহাড়ি এই এলাকায় পৌঁছাতে মেডিকেল টিমকে কয়েক ঘন্টা হাঁটতে হবে। তাদের সাথে পাঠানো হয়েছে পানি বিশুদ্ধ করণ টেপলেট ও প্রয়োজনীয় ওষুধ রয়েছে।
এই স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, শুষ্কমৌসুমে পাহাড়ে বিশুদ্ধ পানির অভাবে থাকে, যার কারণে দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দারা কুয়া বা ঝিরির পানি পান করেন। আর বৃষ্টি শুরু হলে পাহাড়ি বর্জ বৃষ্টির পানির সাথে ঝিরি ঝর্ণা কুয়ায় প্রবেশ করে। এইসব পানি পান করে বিভিন্ন সময় ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়।
এই মাসের শুরুর দিকে উপজেলার বনযোগীছড়া ইউনিয়ন থেকে কয়েকজন ডায়রিয়া আক্রান্ত হয়ে রোগী এসেছিল তারা জানিয়েছিলেন, বৃষ্টিতে পাতা পচা পানি কুয়ায় প্রবেশ করে আর সে কুয়ার পানি পান করার পর তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়। মাঝে দুই সপ্তাহের মত ডায়রিয়া রোগী আসেনি তবে এখন বৃষ্টি শুরু হওয়ায় এখন আবার ডায়রিয়া রোগী আসতে শুরু করেছে মৈদং ইউনিয়নের আমতলা থেকে। এবারও কি তেমনটা হয়েছে কিনা বলতে পারছি না কারণ মৈদং এর দুর্গম এলাকার মানুষ কুয়ার পানি পান করে।
তবে এইসব ইউনিয়নগুলোর পাড়াগুলো ছোট ছোট। যার কারণে ডায়রিয়া দেখাদিলে একবা দুই পরিবারে দেখা যায়। এখনো যারা ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি আছে তাদের দুইজন একই পরিবারের বাবা ছেলে, বাকি দুইজন অন্যপরিবারের।
