দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে মাদ্রাসায় সততা সংঘের কার্যক্রম বাস্তবায়নের লক্ষে রাঙামাটির লংগদু উপজেলার পশ্চিম সোনাই তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ছাত্র ছাত্রীদের নিয়ে ইসলামী সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রোববার পশ্চিম সোনাই তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ জহিরুল ইসলাম’র সভাপতিত্বে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মহসিন’র পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) লংগদু উপজেলা শাখার সভাপতি ও গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, মাইনীমুখ ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওলানা রেজাউল হক, জাতীয় ইমাম সমিতি লংগদু উপজেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মতিন, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি মোঃ হযরত আলী, লংগদু প্রেস ক্লাবের সম্পাদক ওমর ফারুক মুছা।
এ সময় মাদ্রাসার অন্যান্য সিনিয়র শিক্ষকগ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হয়েছে, অষ্টম শ্রেণির ছাত্র মোঃ রবিউল ইসলাম, দ্বিতীয় মোছা. রাবিয়া আক্তার(অষ্টম শ্রেণি), তৃতীয় মোছা. ইয়াছমিন আক্তার (নবম শ্রেণি)। শেষে অতিথিবৃন্দগণ বিতর্কে বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন।
