দীঘিনালা প্রতিনিধি ॥
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দীঘিনালা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো. বাহাউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ কাশেম বলেন, শোকাবহ আগস্টেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে। এ আগস্টেই বিএনপি জামাত গ্রেনেড হামলা চালিয়ে আইভী রহমানসহ আওয়ামীলীগের নেতাকর্মীদের হত্যা করে। আহত হয়েছে শতশত নেতাকর্মী। বিএনপি জামাত সর্বদা সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত।
