মাদক, জঙ্গীবাদ ও ইভটিজিং বিরোধি জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দীঘিনালায়। রবিবার বিকালে দীঘিনালা থানার আয়োজনে উপজেলার জামতলি বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বোয়ালখালি (সদর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, প্রাক্তন ইউপি সদস্য আশীষ বরন বড়–য়া এবং উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন লাভলু প্রমূখ।
সভায় বক্তারা বলেন মাদক, জঙ্গীবাদ এবং ইভটিজিং এখন সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে। এ ব্যাধি দুর করতে হলে প্রত্যেকেই যার যার অবস্থানে থেকে এসব অসামাজিক কাজের বিরুদ্ধে নিজ দায়িত্বে কাজ করতে হবে। তবেই সম্ভব হবে সমাজ থেকে মাদক, জঙ্গীবাদ এবং ইভটিজিং দুর করা। এছাড়া মাদকাসক্ত, জঙ্গীবাদে জড়িত এবং ইভটিজিংকারি যেই হোক না কেন তাদের সাথে সম্পর্কের কথা ভুলে তাদের আইনের আশ্রয়ে দেওয়ার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।
