দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় এক মাদক কার্বারীকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে ছোট মেরুং এলাকার সওদাগর পাড়ার তার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
আটককৃত কবীর হোসেন (৩২) উপজেলার ছোটমেরুং এলাকার রুহুল আমিনের ছেলে। তাঁর কাছ থেকে ৫০১পিস ইয়াবা, গাঁজা ও দেশিয় তৈরি মদ উদ্ধার করা হয়েছে।
আটকের সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, আটককৃত কবীর হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আগেরও ৩টি মামলা রয়েছে; যার ২টি দীঘিনালা থানায়।
