দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে একজন ইউপিডিএফ (প্রসিত) নেতা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার জন্য ইউপিডিএফ জেএসএস ( সন্তু)কে দায়ী করেছে।
ঘটনাটি গতকাল (মঙ্গলবার) সকালে ১১টার দিকে উপজেলার বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি এলাকার দূর্গম পাকুজ্যাছড়িতে। নিহত জীবন ত্রিপুরা (২৬) রাঙামাটির রাজস্থলীর বাসিন্দা।
ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা শাখার সংগঠক অংগ্য মার্মা জানান, নিহত জীবন তাদের সংগঠনের দীঘিনালা উপজেলা ইউনিটের সংগঠক ছিলেন। জেএসএস ( সন্তু) এর স্বশস্ত্র একদল কর্মী ঘটনাস্থলে গিয়ে জীবনকে আটক করে হাত-পা বেঁধে ফেলে। পর তারা জীবনকে গুলি করে ফেলে রেখে চলে যায়। এতে ঘটনাস্থলেই জীবনের মৃত্যু হয়।
এ ব্যাপারে জানতে চাইলে জেএসএস (সন্তু) বাঘাইছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা বলেন, “জেএসএস নিরস্ত্র সংগঠন। ইউপিডিএফের দাবি মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) পেয়ার আহম্মেদ জানান, এলাকাটি অনেক দূর্গম; ঘটনার খোঁজ খবর নেওয়া হচ্ছে।
Previous Articleজনতার হাতে ইয়াবা কারবারি আটক
Next Article পর্যটকবাহি বাস খাদে পড়ে আহত ২
