দীঘিনালায় শুরু হয়েছে জোনকাপ ফুটবল টূর্নামেন্ট। রবিবার বিকালে উপজেলা মাঠে খেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল আদনান কবির বিপিএম (বার) পিএসসি।
উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়খ বলেন, ফুটবল খেলা একটি জনপ্রিয় খেলা। খেলার মধ্যে মানুষের মাঝে সম্প্রীতির সৃষ্টি হয়। শান্তিপ্রিয় দীঘিনালা উপজেলাবাসি জাতি ধর্ম নির্বিশেষ বিনোদনের মধ্যে থাকতেই পছন্দ করেন। সে লক্ষ্যেই এ টূর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি মো. কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ এবং পাঁচ ইউপি চেয়ারম্যানগন।
খেলা পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, এবারের টূর্নামেন্টে উপজেলার পাঁচ ইউনিয়নের পাঁচটি দল অংশ গ্রহন করছেন। উদ্ভোধনী ম্যাচে অংশগ্রহন করেছেন বাবুছড়া ইউপি একাদশ বনাম দীঘিনালা ইউপি একাদশ। চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে বৃহষ্পতিবার।
Previous Articleবারঘোনিয়া প্রাথমিক বিদ্যালয়ে প্রাণের পুনর্মিলনী
Next Article কাউখালীতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে জনসচেতনতামূলক সভা
