থানচি প্রতিনিধি ॥
বান্দরবানে থানচিতে প্রথমবারের মতো বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল (বিএমএসসি)এর উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। অংসিংথোয়াই মারমা সভাপতি, উশৈমং মারমা সাধারণ সম্পাদক, মেমংসিং মারমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ঠ কার্যকারী কমিটি অনুমোদন করা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় টন হলে এ কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল উদ্যোগের উপজেলা পরিষদের মাল্টিপারপাশ হলে প্রথম উপজেলা কাউন্সিল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাউন্সিল উদ্বোধন করেন মৈত্রী শিশু সদনের পরিচালক উ,ইউজারা থের। শিক্ষা, সাম্য, মৈত্রী, প্রগতি শ্লোগানে মারমাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাসকে সমুন্নত রাখতে শিক্ষা, সামাজিক, সাংস্কৃতি ও অধিকারমূলক আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে কাউন্সিল অনুষ্ঠানের বিএমএসসি সদস্য সচিব ক্যাইসিং মারমা সংঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বান্দরবান জেলা শাখা সভাপতি অংসিংউ মারমা। প্রধান অতিথি ছিলেন থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, নারী নেত্রী বকুলি মারমা, এডভোকেট উবাথোয়াই মারমা, কবি উমংসিং মারমা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য হ্লামং উ মারমা। উপজেলা সামাজিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও কলেজ বিশ্ব বিদ্যালয়ের অধ্যায়নরত ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
