মানিকছড়ি প্রতিনিধি ॥
ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার থলিপাড়া ধর্মসুখ বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম উৎসব দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে সকালে বৌদ্ধ নর-নারীদের পঞ্চশীল গ্রহণ, বৌদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, চীবর দান, কল্পতরু দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দানসহ নানাবিধ দান করা হয়।
চৌংগড়াছড়ি গৌতম বুদ্ধ বিহার অধ্যক্ষ আভিঞানা মহাথেরো সভাপত্বিতে ও ভন্দন্ত ক্ষেমাসারা থের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী। প্রধান ধর্ম দেশক ছিলেন খাগড়াছড়ি মং সার্কেল ভিক্ষু সংঘের সিনিয়র সহ-সভাপতি ও সুচিতা লাংগরা বৌদ্ধ বিহার আধ্যক্ষ পঞঞাসামি মহাথের এবং আশির্বাদক ছিলেল জিরোমাইল আপরাজিতা বৌদ্ধ বিহার অধ্যক্ষ মিহিন্দা মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ¤্রাগ্য মারমা। এর আগে অতিথিগণ থলিপাড়া ক্ষেমাসারা নি¤œ মাধ্যমিক বিদ্যলয় উদ্বোধন করেন। অনুষ্ঠানে দেশ জাতি সবার মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।
