গত রোববার সারাদেশের সাথে একযোগে রাঙামাটিতেও শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ-২০১৮। এ ট্রাফিক সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার সকালে রাঙামাটির মানিক চেকপোস্ট এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ আইনের বিভিন্ন ধারা মতে ১১জনকে আটক করা হয়। আটককৃতদের বিজ্ঞ ম্যাচিস্ট্রেট মোট ৪ হাজার ৬০০ অর্থ দন্ড দেন। জেলা প্রশাসসের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্বব হোম দাস এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনকালে বিআরটিএ এর রাঙামাটির পরিদর্শক, জেলা প্রশাসনের পেশকার নজরুল ইসলাম ও জেলা পুশিশের সদস্যগণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন।
