লংগদু প্রতিনিধি
রাঙামাটির লংগদুতে চিকিৎসা সেবার আধুনিক সব আয়োজন নিয়ে তিনটিলা ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের একটি ভবনে এ ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন।
এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অরবিন্দ চাকমা, লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রকি চাকমা, মেডিক্যাল অফিসার ফকরুল ইসলাম, ডেন্টাল সার্জন নন্দিনী দাশ গুপ্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) যোবায়ের হোসেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোক্তা রতন দাশ বলেন, আধুনিক সব সুবিধা নিয়ে উপজেলাবাসীর স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখবে তিনটিলা ডায়াগনস্টিক সেন্টার। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠানে ডিজিটাল এক্সরে, ইসিজি, ফোর ডি কালার আল্ট্রাসনোগ্রাফি, আধুনিক প্যাথলজিসহ বিশেষজ্ঞ ডাক্তার নিয়মিত রোগী দেখবেন।
