জিয়াউল জিয়া
রাঙামাটিতে পাহাড় ধসে প্রাণহানি রোধে আগাম প্রস্তুতি হিসেবে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সাইনবোর্ড স্থাপন ও স্থানীয়দের মাঝে সচেতন বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শিমুতলী, রূপনগর পাড়া এলাকা, মনতলা, যুব উন্নয়ন এলাকায় যেসব স্থানে পাহাড় ধস হয় সেসব স্থানে সচেতনতামূলক সাইনবোর্ড বসানো হয়েছে।
গত কয়েক বছরর যেসব স্থানে পাহাড় ধস হয় সেসব স্থানে সচেতনতামূলক সাইনবোর্ড বসানো হয়েছে এবং একই সাথে সচেতনা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়। বিভিন্ন পাহাড়ে বসবাসরত মানুষকে নিরাপদে সরিয়ে যাওয়ার অনুরোধ জানান জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় জেলা প্রশাসকের সাথে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা ৬নং ওয়ার্ড কমিশনার রবি মোহন চাকমা সহ স্থানীয় জনসাধারণ।
পাহাড়ে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে সাইনবোর্ড লাগানো হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা হিসেবে যেসব কার্যক্রম হাতে নিয়েছি। এর অংশ হিসেবে শহরের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত এলাকায় আমরা সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছি। এছাড়া সবাইকে সচেতন করার কাজ করছি। তারা যাতে নিরাপদ স্থানে সরে যেতে পারে।’
তিনি আরও বলেন, যারা অবৈধভাবে পাহাড়ের জায়গা দখল করে বসবাস করছে আবার অনেকে ভাড়াও দিচ্ছেন বলে আমি শুনেছি আইনশৃঙ্খলা বাহিনীর সমন্নয়ে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসক আরও বলেন, করোন ভাইরাসের সংক্রোমন থাকায় অস্থায়ীভাবে প্রতিটি প্রাথমিক ও উচ্চ বিদ্যায়সহ সকল সরকারী প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করার প্রস্তুতি রয়েছে।
প্রসঙ্গত, গত ২০১৭ সালে ১৩ জুন রাঙামাটিতে ব্যাপক পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ১২০ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়। এছাড়া জেলায় ব্যাপক ঘরবাড়ি, পশু,ফসলের ক্ষতি হয়।
