শুভ্র মিশু
রাঙামাটির জুরাছড়ি উপজেলা সদরে অগ্নিকাণ্ডে ৫১দোকান বসতঘর পুড়ে গেছে।
রোববার দুপুর (৯ সেপ্টেম্বর) সাড়ে তিনটার দিকে বাজারের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
ফায়ার সার্ভিসহীন এই উপজেলায় বেলা সাড়ে তিনটার পর আগুন ধরলেও সন্ধ্যা ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয় বাসিন্দা, আইনশৃঙ্খলাবাহিনী ও উপজেলা প্রশাসনের চেষ্টায়। রাঙামাটি থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম পৌঁছাতে আগুনে প্রায় নিশ্বা হয় বাজারবাসী। আগুনে উপজেলা পরিষদের মার্কেটের বেশকিছু দোকান, খাবারের হোটেল, মুদি দোকানীসহ বিভিন্ন প্রকার ব্যবসায়ীদের দোকান পুড়ে যায়। বিভিন্ন দোকানে গ্যাসের সিলিন্ডার থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কষ্ট হয় বলে জানান স্থানীয়রা।
আগুনে পুড়েছে উপজেলা সদরের ৩৭টি দোকান, ১০টি বসত ঘর, ৪টি ভাসমান দোকানির দোকান। উপজেলা প্রশাসনের তথ্য মতে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিনকৌটি টাকা।
জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ জানান, দুপুর সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। যা নিয়ন্ত্রণে আনতে সময় লাগে প্রায় আড়াই ঘন্টা। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা আমরা এখনো জানতে পারিনি। আগুনে প্রায় তিনকৌটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
