শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধরাবাহিকতায় মঙ্গলবার জুরাছড়ি জোনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচ প্রতিযোগীতা পরিচালনায় মোট ১৫টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে জুরাছড়ি জোনে কয়েক হাজার পাহাড়ী ও বাঙালি নারী পুরুষ উপভোগ করেন। অংশগ্রহণকারী দলসমূহের মধ্যে ৩টি বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করা হয়। এসময় মেজর মো: সরকার মাহবুব মোর্শেদ এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এতে বিজয়ী হিসেবে প্রথম পুরস্কার অর্জন করেন রাজমনি পাড়া থেকে সবিমল চাকমার দল, দ্বিতীয় পুরস্কার অর্জন করেন রাজমনি পাড়ার বিরোমনি চাকমার দল ও তৃতীয় পুরস্কার অর্জন করেন কতর খাইয়া গ্রামের পহেল চাকমার দল।
মেজর মো: তানবিরের পরিচালনায় অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার মো: গোলাম ফারুক, জুরাছড়ি জোন কমান্ডার লে:কর্নেল কে এম ওবায়দুল হক, রাঙামাটি জেলা গোয়েন্ডা সংস্থার প্রধান কর্নেল মো: রাশেদ, জুরাছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান উদয়জয় চাকমা, জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী অন্যান্য সামরিক বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে আদর্শ একুশের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জোনে কেক কাটা হয় এবং প্রীতিভোজের আয়োজন করা হয়।
