পুনর্গঠিত রাঙামাটি জেলা জাসাসের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এই ইফতারে অংশ নিয়েছেন সাবেক পার্বত্য উপমন্ত্রী ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মনিস্বপন দেওয়ান।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপু,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির,জেলা জাসাসের সভাপতি আবুল হোসেন বালি, সাধারন সম্পাদক কামাল হোসেন,সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহীমসহ নবগঠিত ১৭ সদস্য বিশিষ্ট জাসাস জেলা কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপির বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে গত ৩০ মে তারিখে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ও জেলা বিএনপির ইফতার মাহফিলেও অংশ নিয়েছেন মনিস্বপন দেওয়ান। দীর্ঘ এক দশকের অচলায়তন ও অভিমান ভেঙ্গে গত জাতীয় সংসদ নির্বাচনের আগমুহুর্তে বিএনপি ফেরা মনিস্বপন দেওয়ানের ধীরলয়ে রাজনীতিতে সক্রিয়তা ক্রমশ: বেকায়দায় ফেলে দিচ্ছে বিএনপির সর্বশেষ কাউন্সিলে সভাপতি পদ হারানো সাবেক সভাপতি ও কেন্দ্রীয় উপ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ানকে। গত জাতীয় সংসদ নির্বাচন থেকেই ফের মনিস্বপনকে ঘিরেই আবর্তিত হচ্ছে জেলা বিএনপির রাজনীতি।
