রাঙামাটি জেলা জাতীয় যুব সংহতির উদ্যোগে বৃহস্পতিবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় মূল ফটকে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম তুলে দিবে, প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান এবং হিন্দুদের দুর্গাপূজায় অনাকাক্সিক্ষত ঘটনা ঘটানো, দ্রব্যমূল্যে উর্ধ্বগতি, বেকার সমস্য দূরীকরণ, দেশের সুশাসনের ঘাটতির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় সভাপত্বিত করেন রাঙামাটি জেলার জাতীয় যুব সংহতির সভাপতি চন্দন বড়–য়া। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জাতীয় পার্টির আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট পারভেজ তালুকদার। এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলার জাতীয় পার্টি সদস্য সচিব জ্যোতি বিকাশ চাকমা। এতে আরো বক্তব্য রাখেন জাপার যুগ্ম আহবায়ক মহতী চাকমা, কবি রেজাউল করিম মিন্টু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সাইফুল ইসলাম, যুব নেতা মির্জা মাসুদ রানা, সুকুমার চন্দ্র রায়, আকাশ আহম্মদ রোমান, স্বেচ্ছাসেবক পার্টির সদর উপজেলা সভাপতি শাহ জামাল, জাপা নেতা নান্টু বিকাশ চাকমা, ইসমাইল হোসেন, প্রদীপ চাকমা, মানিক চৌধুরী, মো. সেলিম মহিলা নেত্রী সালমা আক্তার, সাহেদা বেগম, মৌসুমী আক্তারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাঙামাটি জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ফিরোজ তালুকদার।(বিজ্ঞপ্তি)
