রাঙামাটিতে জাগো হিন্দু পরিষদের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে । জাগো হিন্দু পরিষদ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে রাঙামাটিতে দূর্গাপূজা উপলক্ষে রাঙামাটি শহরে এই মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বৃহষ্পতিবার দূর্গাপূজার মহাষ্টমীর দিন বিকাল চারটায় শহরের তবলছড়ি রক্ষাকালী মন্দিরের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি তবলছড়ি প্রধান সড়ক,আসামবস্তি রাঙাপানি ভেদভেদী সড়ক হয়ে কলেজ গেইট বনরুপা প্রধান সড়ক হয়ে রিজার্ভ বাজার গীতাশ্রম মন্দিরে এসে শেষ হয়। শোভাযাত্রাটিতে জাগো হিন্দু পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি দেবব্রত চক্রবর্তী দেবু, সাধারন সম্পাদক হিমাদ্রি দে হিমু, সাংগঠনিক সম্পাদক নয়ন দে সহ জেলা শহর ওয়ার্ড কমিটির নেতৃবন্দ অংশ নেন। এতে প্রায় অর্ধশত মোটারসাইকেল অংশ নেয়।

১ Comment
মনের অসুর কে বদ করুন……