রাঙামাটির বাঘাইছড়িতে ছাগল হারিয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের সহায়তায় ছয়মাস পর দুই বাচ্চাসহ হারানো ছাগল ফিরে পেয়েছেন মো. সেলিম উদ্দিন বাহার। মঙ্গলবার সকালে ২৭বিজিবি মারিশ্যা জোনের কমান্ডার লে. কর্নেল মো. মাহাবুবুল ইসলাম (পদাতিক) ছাগলের প্রকৃত মালিক মো. সেলিম উদ্দিন বাহারকে দুটি বাচ্চাসহ ছাগলটি হস্তান্তর করেন। এসময় বিজিবি মারিশ্যা জোনের বিভিন্ন পর্যায়ের বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।
সেলিম উদ্দিন বাহার বলেন, আমার ছেলের বৃত্তির টাকা দিয়ে ছাগলটি কিনেছিলাম। কিন্তু বিগত ৬ মাস আগে ঝড়ের সময় ছাগলটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুজি করে ছাগলটি না পেয়ে এক প্রকার আশা ছেড়েই দিয়েছিলাম। এতে আমার ছেলে খুবই ভেঙে পড়েছে। কিন্তু দীর্ঘ ৬ মাস পর ছাগল ফিরে পাওয়ার সংবাদ পেয়ে খুবই আনন্দিত সে।
ছাগলটি হস্তান্তর শেষে মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল মো. মাহাবুবুল ইসলাম ( পদাতিক) বলেন, ‘ছয়মাস আগে ছাগলটি খেলার মাঠে বাচ্চা প্রসব করার সময় আমার চোখে পড়লে ছাগলটিকে দেখবাল করার জন্য জোয়ানদের নির্দেশ প্রদান করি। তৎক্ষনিক জোয়ানদের সহযোগিতায় ছাগলটি সুস্থমত বাচ্চা প্রসব করে। কিন্তু দিনশেষে কোনো মালিক খুঁজে না পাওয়ায় বিজিবির তদারকিতে ছাগল ও ছানা দুটি বড় হতে থাকে। এক পর্যায়ে ছাগলটির প্রকৃত মালিক খুঁজে পাওয়ায় তাকে হস্তান্তর করি।’
