রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার ও পৌর ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরকে ১ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
বুধবার ঢাকায় গ্রেফতার হওয়ার পর বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের ১ দিনের রিমান্ড মঞ্জুর করে।
গত বুধবার ঢাকায় বিএনপির চেয়ারপার্সন বেগন খালেদা জিয়ার আদালতে হাজিরা প্রদানকালে আদালতে উপস্থিত থাকা এই দুই ছাত্রদল নেতাকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।
এদিকে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার ও পৌর ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বিরের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছে কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটির সহ উপজাতীয় বিষয়ক সম্পাদক লে: কর্ণেল (অব) মনীষ দেওয়ান,জেলা ছাত্রদল,রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদল,নগর ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন।
এর আগে দুই ছাত্রদল নেতার গ্রেফতারের প্রতিবাদে রাঙামাটি শহরে,রাজস্থলী ও বাঘাইছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল নেতাকর্মীরা।
