পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষে জুম্ম নারী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। শুক্রবার সকালে রাঙামাটি শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের যৌথ উদ্যোগে এ সভা আয়োজিত হয়।
আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভানেত্রী জড়িতা চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা কল্পনা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী মনিরা ত্রিপুরা, নারী হেডম্যান ও কার্বারি অসোসিয়েশনের সদস্য চম্পা চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি জুয়েল চাকমা।
আলোচনা সভায় সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘সরকার আমাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করে কঠিন অবস্থার মুখোমুখি দাঁড় করিয়েছে। এটি কিন্তু আমাদের জাতির জন্য খুবই অন্ধকারাছন্ন অধ্যায়।’
