কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটি কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেল ৪শ দরিদ্র ও দুস্থ পরিবার। রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হতে প্রাপ্ত চিৎমরম ইউনিয়নের ১নং ওয়ার্ডের উজানছড়ি, ফুইট্রাছড়ি এবং চা বাগান এলাকার কিছু পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ কেজি করে এই চাল তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, ট্যাগ অফিসার উপজেলা পাবলিক হেলথ প্রকৌশলী লিমন চন্দ্র বর্মন, ৩নং চিৎমরম ইউপি চেয়ারম্যান খাইসাঅং মারমাসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান জানান, করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া চিৎমরম ইউনিয়নের ৪শ জন অসহায় পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। ইউপি চেয়ারম্যান এবং সদস্যরা প্রতিটি ওয়ার্ডে গিয়ে এই চাল বিতরণ করছেন।
