‘অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের অঙ্গীকার’-এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে ‘হিলর ভালেদী’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফ্রি চাকমা বর্ণমালা প্রশিক্ষণের শেষে রাঙামাটির শাখার ব্রাইট গ্রীন এনার্জি ফাউন্ডেশন, ব্যবসা প্রতিষ্ঠান চায়না টেলিকম ও কার্পাসমহলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে ৪৩ জন প্রশিক্ষনার্থীদের মাঝে ফ্রি সনদ বিতরণ করা হয়েছে।
রবিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স কক্ষে ‘হিলর ভালেদী’ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা , সভাপতি ও অনলাইন পত্রিকা দৈনিক পার্বত্য কণ্ঠস্বর এর প্রধান সম্পাদক সুপ্রিয় চাকমা শুভ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি জেলার সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি জার্নালিস্ট নেটওর্য়াকের সাধারণ সম্পাদক ফাতেমা জান্নাত মুমু।
অনুষ্ঠানে হিলর ভালেদী সংগঠনের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা পারমিতা চাকমার সঞ্চালনায় বিশেষ স্বাগত বক্তব্য রাখেন হিলর ভালেদী সংগঠনের সাধারণ সম্পাদক পলাশ চাকমা ও প্রশিক্ষনার্থীদের পক্ষে এলিন চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মধ্য দিয়ে পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা নিজ নিজ আত্মপরিচয় খুঁজে পেয়েছে। সরকার পার্বত্য চুক্তির মাধ্যমে একদিকে যেমন পাহাড়ে শান্তি প্িরতষ্ঠা করেছে, অন্যদিকে পার্বত্যাঞ্চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের নিজ নিজ মাতৃ ভাষায় শিক্ষা ব্যবস্থাও চালু করেছে।
তিনি আরো বলেন, রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে তিনটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাতৃভাষায় বই প্রকাশ করা সম্ভব হয়েছে। সেগুলো হচ্ছে- চাকমা, মারমা, ত্রিপুরা। এছাড়া, তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের মাতৃভাষায় বই প্রকাশের কার্যক্রম চলছে। পাশাপাশি বইগুলো পড়ানোর জন্য প্রায় ৪০ জন শিক্ষককে প্িরশক্ষণও দেওয়া হয়েছে।
আরও বক্তব্য রাখেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটির সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, ‘হিলর ভালেদী’ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা , সভাপতি সুপ্রিয় চাকমা শুভ । অনুষ্ঠানের শেষে ৪৩ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, গত ১৪ মে থেকে ১৮ই জুন পর্যন্ত হিলর ভালেদী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৪৩ জন প্রশিক্ষনার্থী নিয়ে মাসব্যাপী ফ্রি চাকমা বর্ণমালা প্রশিক্ষণ কার্যক্রম চলে।
