চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজিত ‘চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টে’ চাঁদপুর একাদশকে পরাজিত করে সেমি-ফাইনালে উঠেছে বান্দরবান জেলা দল। রবিবার ফেনী স্টেডিয়ামে অনুষ্টিত খেলায় একমাত্র গোলটি করেন ঢাকা সাইফ স্পোটিং ক্লাবের পক্ষ হয়ে খেলা নাইক্ষ্যংছড়ির সন্তান উসাই মং মারমা ছোট।
খেলায় বান্দরবান জেলা দল প্রতিদ্বন্দ্বিতা করে চাঁদপুর জেলা দলের সাথে। পুরো খেলায় আধিপত্য দেখায় বান্দরবান জেলা দল। খেলা শুরুর ২০ মিনিটের মাথায় জাফরের পাস থেকে ডি বক্স থেকে দ্রুত শর্টে গোলটি করেন উসাই মং মার্মা। তার গোলে বিভাগীয় কমিশনার ফুটবল টুর্ণামেন্টে বান্দরবান জেলা দল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠল। আগামী ১৩ মার্চ ফেনীর সাথে প্রতিযোগিতা করবে বান্দরবান জেলা দল।
এদিকে খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ লাভ করা উসাই মং ছোটকে পুরষ্কার তুলে দেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।