কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গনিত বিভাগের অধ্যাপক মমিনুল ইসলামের (৭২) দাফন সম্পন্ন হয়েছে রোববার বিকেলে। গত শনিবার রাত ১১টা ৫০ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ২ মেয়ে ও বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে কর্ণফুলী কলেজ অধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মরহুমের নামাজের জানাজা শেষে রোববার বিকেলে নিজ গ্রামের বাড়ি ফেনী জেলাধীন ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহুম গ্রামে তাকে দাফন করা হয়।
কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী জানান, দীর্ঘদিন যাবৎ তিনি ডায়াবেটিস, হার্ট, কিডনি ও ফুসফুসজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি ছিলেন একজন সাদা মনের সহজ,সরল মানুুষ। অধ্যাপনাকালীন তার অনেক স্মৃতি ও কর্ম সব সময় তাদের অনুপ্রেরণা জোগাবে।
