খাগড়াছড়ির রামগড়ে নির্মিয়মান স্থল বন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। শুক্রবার দুপুরে বন্দর এলাকা পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
এসময় তিনি বলেন, সরকার দেশের বন্দরগুলোর উন্নয়নে কাজ করছে। রামগড় স্থলবন্দর উন্নয়নে সরকারের বিশেষ পরিকল্পনার কথা বলেন তিনি। খুব শিগগিরই অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানান। জমি অধিগ্রহণের সময় যেন কেউ অযথা হয়রানির শিকার না হন এ বিষয়ে সর্তক থাকার নির্দেশ দেন। পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, ৪৩, বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক সিনিয়র মেজর হুমায়ুন কবীর, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারি, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মো. ফরহাদ,ওসি তারেক মো. হান্নান প্রমুখ।
