নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে ৩৩টি স্বর্ণের বার সহ জয়নাল আবেদীন (৬৫) নামের রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার (৯ আগষ্ট) সকাল সাড়ে ৬টার দিকে উখিয়া উপজেলার পালংখালি পাকা রাস্তার উপর টিভি টাওয়ার এলাকা থেকে তাকে আটক করে তুমব্রু বিওপির বিজিবি’র জোয়ানরা। আটক রোহিঙ্গা নাগরিক ঘুমধুমের তুমব্রু কোনার পাড়া নো ম্যান্স ল্যান্ডে আশ্রিত মৃত ফজল আহমদের ছেলে।
বিজিবি সুত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বিওপির বিজিবি জোয়ানরা উখিয়া উপজেলার পালংখালি পাকা রাস্তার উপর টিভি টাওয়ার গামী ইজিবাইকের একজন সন্দেহভাজন রোহিঙ্গাকে তল্লাশি করে ৪৭০ ভরী ওজনের ৩৩ টি স্বর্ণের বার সহ ওই রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হন। আটককৃত স্বর্ণের সঠিক পরিমাপের জন্য অধিনায়ক ৩৪ বিজিবির আদেশক্রমে ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়। এ সংবাদ লেখা কাল পর্যন্ত আসামীকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Previous Articleরাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শফি উল্লাহর দাফন
Next Article আগের ভাড়ায় চলবে রাঙামাটি শহরের অটোরিক্সা
