খাগড়াছড়ির গুইমারাতে চলন্ত লরি’র উপর গাছ পড়ে চালকের মৃত্যু হয়েছে। তাঁর নাম এনামুল হক(৪৫)। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার বিজিবি সেক্টরের সামনে এই ঘটনা ঘটে।
জানা যায়, মাটিরাঙ্গা থেকে পণ্য নামিয়ে একটি লরি চট্টগ্রাম যাচ্ছিল। পথে গুইমারার বিজিবি সেক্টরের সামনের একটি বড় রেন্ট্রি গাছ ভেঙ্গে চালকের আসনের উপরে পড়ে। এতে ঘটনাস্থলে এনামুল গুরুতর আহত হয়। পরে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।এদিকে ঘটনার পরপরি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে কিছুক্ষন যান চলাচল বন্ধ ছিল।পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।
গুইমার থানার ওসি বিদ্যুঃ কুমার বড়ুয়া বলেন, ‘ঘটনার পরপরি যান চলাচল কিছুক্ষনের জন্য বন্ধ ছিল। আমরা স্থানীয়দের সহযোগীতা নিয়ে ভেঙ্গে পড়া গাছ, লরিটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করি।নিহতের পরিবার আসলে মৃতদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
