খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়াকে ‘পাহাড়ের গডফাদার’ আখ্যা দিয়ে জেলা আওয়ামীলীগ নেতারা অভিযোগ করেছেন, এখনো ওয়াদুদ ভূইয়া খাগড়াছড়িতে আওয়ামীলীগের নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি ধমকি দিচ্ছেন। সারাদেশের মত এ জেলাতেও বিএনপির সন্ত্রাসীরা নৈরাজ্য সৃষ্টি করছেন।
অতিসম্প্রতি জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজমের উপর বিএনপির জেলা সাধারণ সম্পাদক এমএন আবছারের নেতৃত্বে হামলা করা হয় বলেও অভিযোগ করা হয়। ওয়াদুদ ভূইয়া ও বিএনপির আস্ফালন সহ্য করা হবেনা বলেও জানানো হয়।
মঙ্গলবার(২৯অক্টোবর) সকালে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামীলীগ নেতা শওকত উল ইসলাম।
এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, আওয়ামীলীগ নেতা দিদারুল আলম, পার্থ ত্রিপুরা জুয়েল ও চন্দন কুমার দেসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
