খাগড়াছড়ির পৌর মেয়র রফিকুল আলম, জেলা আওয়ামীলীগ নেতা দিদারুল আলম ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজসহ ১২ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেয়রের অনুসারীরা। এই কর্মসূচি থেকে আজরোববার মেয়রসহ অন্যদের মামলা প্রত্যাহারের দাবিতে জেলাশহরে আবারো সমাবেশের ডাক দেয়া হয়েছে।
এদিকে বৃহস্পতিবার জেলা আওয়ামীলীগ আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর মেয়র গ্রুপের সন্ত্রাসীদের হামলা, সরকারী দলের কর্মসূচিতে প্রতিবন্ধকতা সৃষ্টি ও শান্তি-শৃঙ্খলা নষ্টসহ বিভিন্ন অভিযোগে রোববার রবিবার সকালে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।
মেয়রের অনুসারীরা শুক্রবার বিকাল ৩টায় একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্ত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে।
শ্রমিকলীগ নেতা কামাল পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা শ্রমিকলীগের আহবায়ক নুরনবী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ, সাংগঠনিক সম্পাদক হৃদয় মারমা এবং পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আবু তাহের।
উল্লেখ্য, গত ১ লা আগষ্ট শোক র্যালী থেকে ফেরার পথে জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক সুরুজ মিয়াকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুত্বর আহত করা হয়। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানার ৩ আগষ্ট ২০১৭ইং বিকেলে শ্রমিক লীগ সভাপতি জানু সিকদার বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলায় পৌর মেয়র রফিকসহ ১২ জনকে অভিযুক্ত করা হয়।
Previous Articleপৌর মেয়র রফিকসহ ২২ জনের বিরুদ্ধে মামলা
Next Article ‘ঘরবাড়ি চাই না, চাই কাজ’
