খাগড়াছড়িতে ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম উৎপল সরকার প্রকাশ বাবু। এসময় তার কাছ থেকে ৩৮ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা শহরের মহাজন পাড়া এলাকার একটি গ্যারেজ থেকে বৃহস্পতিবার গভীর রাতে উৎপল সরকারকে ইয়াবাসহ আটক করা হয়।
খাগড়াছড়ির সদর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটো আটকের বিষয়ে নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটটকৃতের বিরুদ্ধে আজ শুক্রবার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার উৎপল সরকার সদর থানার একটি জি আর মামলার এজাহার নামীয় আসামি বলেও জানান তিনি।
Previous Articleরাঙামাটি ব্লাড ব্যাংকের তৃতীয় বছরে পা
Next Article লামার আওয়ামীলীগ সভাপতি ইসমাঈল আর নেই
