নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
খাগড়াছড়ি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার শহরের কলাবাগান এলাকায় চেম্বার অব কমার্সের নিজস্ব ভবনে এসব সামগ্রী বিতরণ করা হয়। জেলা সদরের ৪১টি ধর্মীয় প্রতিষ্ঠানে ৩৬ হাজার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। সভাপতিত্ব করেন খাগড়াছড়ি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি চেম্বারের সহ-সভাপতি ও দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো. কাশেম।
