খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে প্রথম পার্বত্য আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রামের যৌথ উদ্যোগে কবিতা উৎসব আয়োজিত হয়।
খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ইনস্টিটিউট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। এছাড়াও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্টজন, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন।
এই উৎসবে খাগড়াছড়ি ছাড়াও চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবান থেকে আড়াই শতাধিক আবৃত্তি শিল্পী অংশ গ্রহণ করেন।
