চলমান কোটা সংস্কার আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে মৌন মিছিল ও সংহতি সমাবেশ করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার রাঙামাটি শহরের মাঝেরবস্তিতে অবস্থিত অস্থায়ী ক্যাম্পাস থেকে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা একটি মিছিল বের করে টেক্সটাইল মোড়ে গিয়ে অবস্থান নেয়। পরে পুলিশী হস্তক্ষেপে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়। 
এসময় শিক্ষার্থীরা ‘আমরা সবাই মুজিব সেনা,কোটা বৈষম্য মানি না’ ,দাবি মোদের একটাই,কোটা প্রথার সংস্কার চাই’ ‘কোটা প্রথা নিপাত যাক,মেধাবীরা মুক্তি পাক’,‘কোটা দিয়ে কামলা নয়,মেধা দিয়ে আমলা চাই’ সহ নানান শ্লোগান সম্বলিত ফেস্টুন বহন করে। 
