কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ভিউ ক্লাব ও অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় কেপিএম ভিউ ক্লাবে ফ্যামিলি ডে, কেপিএম এর এমডির বিদায় ও বরণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্যামিকেলস ইন্ড্রাষ্ট্রিজ কর্পোরেশন ( বিসিআইসি) এর মহাব্যবস্থাপক( পরিকল্পনা বিভাগ) ও কেপিএম এর বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী বিদ্যুৎ কুমার বিশ্বাস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
কেপিএমের এমডি প্রকৌশলী সুদীপ মজুমদারের সভাপতিত্বে কেপিএমের উপ প্রধান রসায়নবিদ ও কেপিএম অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজা শরীফ কামালের সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেপিএম মহিলা ক্লাবের সাবেক সভানেত্রী মুনমুন সরকার, বর্তমান সভানেত্রী উল্লাসিনী সরকার ও কেপিএম অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর বিদায়ী সভাপতি গোলাম সরোয়ার। স্বাগত বক্তব্য রাখেন কেপিএম ভিউ ক্লাবের সাধারণ সম্পাদক ও কেপিএম এর উপ ব্যবস্থাপক(বন) আলী আহমেদ।
পরে আমন্ত্রিত ও কেপিএম মহিলা ক্লাবের সদস্যদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
