নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটির এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে থাকা এশিয়ান টিভির রাঙামাটি প্রতিনিধি আলমগীর মানিককে চাকরি থেকে অব্যহতি দিয়েছে টেলিভিশন কর্তৃপক্ষ। এশিয়ান টিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ শেখ কাদিরের স্বাক্ষরিত চিঠিতে এ অব্যাহতি কথা জানানো হয়। একই সাথে এশিয়ান টেলিভিশন থেকে তাকে প্রদান করা আইডি কার্ড, ফিতা, গাড়ির স্টিকার, বুমসহ যাবতীয় নথি ৩ কর্মদিবসের মধ্যে এশিয়ান টিভির মানব সম্পদ বিভাগে জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
রাঙামাটি সরকারি মহিলা কলেজর এক ছাত্রীকে শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকিসহ নানা আভিযোগে ঐ ছাত্রীর করা মামলায় বর্তমানে আলমগীর মানিক ও তার দুই সহযোগী মাসুদ পারভেজ নির্ঝর এবং শহিদুল ইসলাম হৃদয় চট্টগ্রাম কারাগারে আছেন। ছাত্রীর দায়ের করা মামলায় গত ১৫ ডিসেস্বর আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
