কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের দুর্গম এলাকা ভাইবোনছড়া, হরিণছড়া, গাছকাটা ছড়া ও পাংখো পাড়ার স্থানীয়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাঙামাটি জেলা প্রশাসকের পক্ষে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। রাঙামাটি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রোকনজ্জামান এইসব পাড়ায় গিয়ে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের কাছে শীতবস্ত্র তুলে দেন।
বিতরণকালে কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আব্দুল হান্নান, উপজেলা ট্যাগ ও সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী লিমন চন্দ বর্মন, ইউপি সদস্য সুজয় বিকাশ চাকমা, অংসাচিং মারমা, নবীন কুমার তঞ্চঙ্গ্যা ও ভানুমতী চাকমা উপস্থিত ছিলেন।
