বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ : চলতি বছরের এসএসসি পরীক্ষায় রাঙামাটির কাপ্তাই উপজেলাতে পাশের হার ও জিপিএ-৫ দুটোতেই শীর্ষে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ৯৭জন শিক্ষার্থী, পাশ করেছে ৯৬জন। পাশের হার-৯৮.৯৭%। জিপিএ-৫ পেয়েছে-৫৬ জন।
কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়: পাসের হারে উপজেলায় দ্বিতীয় অবস্থানে আছে এই স্কুলটি। পাসের হার ৯৫.৭৪%। পরীক্ষার্থী ছিল -৯৪, পাস করেছে-৯০জন। জিপিএ ৫ পেয়েছে- ২৭।
নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়: পাসের হারে এই উপজেলায় ৩য় অবস্থানে আছে এই স্কুলটি। পাসের হার ৭৭.৭৮%। পরীক্ষার্থী ছিল -১৮৯, পাস করেছে-১৪৭জন। জিপিএ ৫ পেয়েছে- ১জন
পাহাড়িকা উচ্চ বিদ্যালয়: পাসের হারে ৪র্থ অবস্থানে আছে এই স্কুলটি। পাসের হার ৭৬.২৯%। পরীক্ষার্থী ছিল -৯৭, পাস করেছে-৭৪জন। জিপিএ ৫ পাই নি কেউই।
কর্ণফূলী পেপার মিল উচ্চ বিদ্যালয়: পাসের হারে উপজেলায় ৫ম অবস্থানে আছে এই স্কুলটি। পাসের হার ৭৪.৫২%। পরীক্ষার্থী ছিল-১৫৭ পাস করেছে-১১৭জন। জিপিএ ৫ পেয়েছে- ৩জন
শহীদ সামসুউদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়: পাসের হারে উপজেলায় ৬ষ্ঠ অবস্থানে আছে এই স্কুলটি। পাসের হার ৭০.৬৯%। পরীক্ষার্থী ছিল -৫৮, পাস করেছে-৪১জন। জিপিএ ৫ পায়নি কেউই।
ডংনালা উচ্চ বিদ্যালয়: পাসের হারে উপজেলায় ৭ম অবস্থানে আছে এই স্কুলটি পাসের হার ৭০.০০%। প্রতিষ্টামনটি থেকে পরীক্ষায় ৫০ জমন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩৫ জন। জিপিএ ৫ পায়নি কেউই।
কাপ্তাই উচ্চ বিদ্যালয়: পাসের হারে উপজেলায় ৮ম অবস্থানে আছে এই স্কুলটি। পাসের হার ৬৯.১২%। পরীক্ষার্থী ছিল – ১৩৬, পাস করেছে-৯৪ জন। জিপিএ ৫ পেয়েছে- ১জন
বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়: পাসের হারে উপজেলায় ৯ম অবস্থানে আছে এই স্কুলটি। পাসের হার ৬৬.৯২%। পরীক্ষার্থী ছিল – ১৩৩, পাস করেছে- ৮৯। জিপিএ ৫ পায়নি কেউই।
চিৎমরম উচ্চ বিদ্যালয়: পাসের হারে উপজেলায় ১০ম অবস্থানে আছে এই স্কুলটি। পাসের হার ৫৭.১৪%। পরীক্ষার্থী ছিল – ৯১, পাস করেছে- ৫২। জিপিএ ৫ পায়নি কেউই।
ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়: পাসের হারে উপজেলায় একাদশ অবস্থানে আছে এই স্কুলটি। পাসের হার ৫৬.৩৬%। পরীক্ষার্থী ছিল – ১১০, পাস করেছে- ৬২। জিপিএ ৫ পায়নি কেউই।
কে আর সি উচ্চ বিদ্যালয়: পাসের হারে উপজেলায় দ্বাদশ অবস্থানে আছে এই স্কুলটি। পাসের হার ৫০.০০%। পরীক্ষার্থী ছিল – ৯৪, পাস করেছে- ৪৭। জিপিএ ৫ পায়নি কেউই।
