কাপ্তাইয়ে বন মামলার ২ বছরের সাজা প্রাপ্ত ও অপর বন মামলার পলাতক আসামী মোঃ মোশারফ হোসেন হৃদয়(২৫) কে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ। আটক হৃদয় কাপ্তাইস্থ হামিদের টিলা এলাকার মৃত হারুন মিয়ার ছেলে।
গত শুক্রবার (৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীনের নেতৃত্বে থানার
এসআই কাউসার ও এসআই সাখাওয়াত সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন জানান, আটককৃত আসামিকে শুক্রবারই রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।
