কাপ্তাই প্রতিনিধি ॥
৭৩ তম বিশ্ব মানবাধিকার দিবসে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য কাপ্তাই ওয়াগ্গা সাপছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রমনী মোহন তঞ্চঙ্গ্যাকে সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা মানবাধিকার কমিশন ওয়াগ্গা চা বাগানে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুুনতাসির জাহান।
কাপ্তাই উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেনের সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মঈনুল হোসেন চৌধুরী, রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলতাফ হোসেন, বিশিষ্ট প্রাবন্ধিক ও কাপ্তাই মানবাধিকার কমিশনের প্রধান উপদেষ্টা আমিনুর রশিদ কাদেরী, চন্দ্রঘোনা মিশন হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, কাপ্তাই থানার অফিসার ইনর্চাজ মো. নাসির উদ্দীন, কাপ্তাই তথ্য কর্মকর্তা মো. হারুন।
