কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দঘন এবং উৎসব পরিবেশে প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজ বিভাগের ছাত্র ছাত্রীদের নিয়ে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ এর ভাষণ নিয়ে প্রতিযোগিতা এবং শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই থানার পরিদর্শক(তদন্ত) নুরুল ইসলাম। প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীস বিশ্বাস,ইউআরসি ইন্সট্রাক্টর তমা চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা।
