কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনার কলাবাগান এলাকায় গত বুধবার ভ্রাম্যমান আদালতের অভিযানে মহামান্য হাইকোর্ট কতৃর্ক ঘোষিত নিম্নমানের পণ্য লাচ্ছা সেমাই, মোল্লা সল্ট ও সরিষার তেল বিক্রি করার অপরাধে পণ্যগুলি জব্দ করে ধ্বংস করা হয়। সে সাথে কলাবাগানের দাদু বেকারীকে ৪ হাজার, হক বেকারীকে ৪ হাজারসহ মোট ৪ টি দোকানকে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ও ৫২ ধারায় এই জরিমানা আদায় করেন। কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াছ, কাপ্তাই থানার উপ পরিদর্শক মোঃ খলিলুর রহমান, নির্বাহী কর্মকর্তার পেশকার মোঃ আলাউদ্দিন ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।